1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় অবহিতকরণ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

তেরখাদায় অবহিতকরণ সভা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদাতাঃ

তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে ১০ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ব্র্যাকের অফিসার (সিসিএইচ) মোঃ আকাশ মাহমুদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রিতম চক্রবর্তী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, এস এ সি এমও মোঃ শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার (টিরি কন্ট্রোল প্রজেক্ট) মোঃ সিরাজুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোল্যা ফরিদুল ইসলাম। সভায় এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। তেরখাদায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম চলাকালীন ইউনিয়ন ভিত্তিক রেসপন্ডার টিম গঠন করা হয়। উপজেলা ব্যাপী ১২টি উঠান বৈঠক, ১৪টি স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং, ১১টি ট্রেনিং (স্টাফ নার্স), এইচ আই, ‘সিএইচসিপি, ইমারজেন্সি রেস্পন্ডার গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় ৩টি অভিযান, ৪টি কো-অর্ডিনেশন মিটিং করা হয়েছে। তেরখাদার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় তেরখাদা উপজেলার অনুন্নত জনপদের মানুষ ব্যাপকভাবে সুফল পেয়েছে। সতেচনতার দিক দিয়ে এগিয়ে গেছে আরও এক ধাপ ব্র্যাকের এসব কর্মকান্ড ছাড়াও অন্যান্য সামাজিক কর্মকান্ড পরিচালনা করায় তেরখাদা উপজেলার মানুষ, সুফল পেয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন