1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু’র নেতৃত্বে এ মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় টঙ্গীবাড়ী থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিশেষ ইউনিটের সদস্যরা অংশ নেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ মহড়া আয়োজন করা হয়।

মহড়া চলাকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি, দ্রুত প্রতিক্রিয়া মহড়া (রেসপন্স ড্রিল) এবং পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়ে বলে জানান স্থানীয়রা।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে টঙ্গীবাড়ী থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন