1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ০২ জন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ০২ জন আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ্যে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০২-০২-২৬) নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ০২ জনকে আটক করেছে।

ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলাস্থ ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরুফে সকেট জামাল এর ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো: হাসানকে আটক করা হয়। এসময় তল্লাশী করে একনলা দেশীয় পাইপগান, একনলা বন্দুক, ০২টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১২ রাউন্ড তাজা গোলা ও ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে মহেশখালীর নৌ কন্টিনজেন্ট কালারমারছড়া ইউনিয়নের পানের ছড়া এলাকার একটি বাড়িতে তল্লাশী চালায়। এ সময় ২টি দেশীয় এক নলা বন্দুক, ১টি তাজা কার্তুজ, ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক সকল কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এছাড়াও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজারের অধিক নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন