1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে পুড়ে ছাই দুটি দোকান, স্বপ্নভঙ্গে হতাশ দোকান মালিকগণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে পুড়ে ছাই দুটি দোকান, স্বপ্নভঙ্গে হতাশ দোকান মালিকগণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আলীয়াবাদ গোল চত্ত্বরে থাকা দুটি দোকান শনিবার ( ০৭ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, আলীয়াবাদ গোল চত্ত্বরের দক্ষিণ পাশের জল্লা গ্রামের অংশের রাধিকা সড়কের রাসেল ট্রেডার্স ও খাদিজা স্টোরে আগুন লেগে পুড়ে গেছে। পাশাপাশি থাকা একাধিক দোকান মালিক জানান, আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিস এসে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

রাসেল ট্রেডার্সের মালিক কবির মিয়া জানান, আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। দীর্ঘ দিন পর লাক টাকা পুঁজি খাটাই দোকানটা গড়ছি।

নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা (সাব অফিসার) শহিদুল্লাহ জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির পরিমান ও আগুন লাগার বিস্তার জানানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন