1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে অবাধে চলছে সড়কের গাছ কেটে নিধন - লুট , নিরব প্রশাসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নবীনগরে অবাধে চলছে সড়কের গাছ কেটে নিধন – লুট , নিরব প্রশাসন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর টু শাহপুর সড়কের রাস্তার দুই পাশের সরকারি গাছ কেটে চলছে হরিলুট। উপজেলায় একাদিক স্থানে সড়ক সংস্কার আর উন্নয়নের নামে লিজে আনা গাছ কাটার উৎসবে অনমুতি না নিয়েও উৎসুক স্থানিয়দের গাছ কেটে কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন সমিলে আবার কেউ লাকড়ি করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। অথচ এ বিষয়ে নিরব প্রশাসন। নেটিজেনদের মতে, নির্বাচনি অজুহাত সরকারি কর্মকর্তারা এসব বিষয়ে হয়তো পাত্তা দিচ্ছেন না। এভাবে গাছ কাটার কারনে পাখিদের বাসস্থান হারানো থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দ্রুত অবৈধ ভাবে গাছ কর্তনকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হউক। যাতে অন্য কেউ আর গাছ কাটতে না পারেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, সারি সারি তাল গাছ কেটে ফেলা রাখা হয়েছে। ডাল, কড়ই, মেহগনীসহ নানা জাতের গাছ কেটে ফেলা রাখা হয়েছে। কেউ কেউ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গাছ গুলো সাথে সরিয়ে ফেলার চেষ্টা করেন।

এ বিষয়ে সাতমোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিমা আক্তারের কাছে জানতে চাইলেন তিনি জানান, এ বিষয়ে আমি ইউএনওর সাথে যোগাযোগ করলে তিনি বন কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলেন।

উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বীর সাথে গাছ কাটার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান সরজমিনে না গিয়ে আমি কিছু বলতে পারবো না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন