1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, ৪ জন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‎মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, ৪ জন আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

‎এ এস ইউ সেনা সদস্যের গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুরে সেনাবাহিনীর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প হতে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন সারজিল। অভিযানে মাদারীপুরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদের মোঃ তাজুল বেপারীর ছেলে মো. দীপু বেপারী , পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মোঃ সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মোঃ ফোরকান সরদার ও হাজরাপুর গ্রামের মো. টুকু খানের ছেলে মো. রানা খান।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স।

‎আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল মাদারীপুর সদর থানার নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে শিক্ষা, কর্মজীবন ও নৈতিকতা থেকে বিচ্যুত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করা এবং পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোই পারে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন