1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগর হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের, ১১ দলীয় জনসভায় আশরাফী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগর হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের, ১১ দলীয় জনসভায় আশরাফী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলের মনোনিত প্রার্থী রিকশা প্রতিকের আমজাদ হোসেন আশরাফী’র নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিনের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা।

আমজাদ হোসেন আশরাফী তার বক্তব্যে বলেন, আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, ধর্ম-বর্ণ, নিবিশেষে সকলের নবীনগর উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে কারো সাথে কোনো বৈষ্যম করি নাই। কেউ বলতে পারবে না আমি কারো সাথে কোনো বৈষ্যম করেছি। সবার কল্যানে কাজ করেছি, ইনশাল্লাহ সব সময় করে যাবো।

বুধবার বিকালে (০৪ ফেব্রুয়ারি ২০২৬) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে (খেলার মাঠ) এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়েত ইসলামীর নবীনগর উপজেলা শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মো. মোবারক হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বাতেন।

এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা এমদাদুল হক সিরাজী, মাইনুল ইসলাম খন্দকার, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল্লা আল মাহমুদ জিহান, এবিএম কবির আলম মাসুদ, মো. আমিনুল হক চৌধুরী, মাওলানা আমির হোসাইনসহ অন্যান্যরা।

এছাড়া ১১ দলের স্থানিয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় রিকশা মার্কার জয়ের লক্ষ্যে জোরালো বক্তব্য দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন