1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজায় রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১০

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলতি মাসের শুরুতে দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে ইসরায়েল গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের’ জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল।

একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালে এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হন।

এর জবাবে ইসরায়েলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ২০০৭ সাল থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছরের এই যুদ্ধে গাজায় অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৭৫ জন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুসালেমে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে দুই বছর পর রাফা ক্রসিং পুনরায় খোলার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের আত্মীয়দের গাজার বাইরে যাওয়া অনুমতি দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন