1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত কাল বিকালে (০১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানিয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে মুস্তাকিম মোরাদ (১৫) কে ছু্রিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে ফাহিম (১৫)।

জানা যায়, ফাহিমের সাথে মোবারকের (১২) ফুটবল খেলায় কথা কাটাকাটি হলে মোবারকের বড় ভাই মুস্তাকিম জানতে পেরে ফাহিমকে ধমক দিলে, ফাহিম উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে মুস্তাকিম মোরাদদের বুকে আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়।

সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে উপরোক্ত বর্ণনা দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন