1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনি আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কালকিনি আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর:

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ঝাউতলা গ্রামের আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনি ও রবিবার দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক বিএম হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেদারুল আলম মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলামসহ স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন