1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আকাশে খালি চোখেই দেখা যাবে বিরল দৃশ্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আকাশে খালি চোখেই দেখা যাবে বিরল দৃশ্য

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তীব্র গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসবে ধূমকেতু। এর ফলে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে মহাকাশে দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। শিগগিরই সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী।

ছুটে আসবে ধূমকেতুর আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ হবে। আর সেই দৃশ্যই দেখা যাবে খালি চোখে। ধূমকেতুর নাম সি/২০২০ এফ৩। গত মার্চ মাসেই সেই ধূমকেতু আবিষ্কার করা হয়েছে। ১৪ জুলাই থেকে আকাশে দেখা যাবে সেটি।

তবে সেই ধূমকেতু শীতল। এখন তার লক্ষ্য পৃথিবী। দুরন্ত গতিতে সে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীরা বলছেন, সাধারণত এ ধরনের দৃশ্য দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে খালি চোখেই দেখা যাবে সেই দৃশ্য। তবে টেলিস্কোপ দিয়ে আরো স্পষ্টভাবে দেখা যাবে দৃশ্যটি।

মঙ্গলবার মহাকাশে স্পষ্ট হয়ে জ্বলজ্বল করে উঠবে ধূমকেতু। এরপর একটু একটু করে এগিয়ে আসবে। ২২ থেকে ২৩ জুলাই আরো রূপসী হয়ে উঠবে ধূমকেতু। পরের ২০ দিন সূর্যাস্তের পর ২০ মিনিট করে দেখা যাবে সেটি। প্রত্যেকদিন একই জায়গায় দেখা যাবে।

বংশ পরিচয় জানেন না বিজ্ঞানীরা। সে সূর্যের মায়া ত্যাগ করে এখন পৃথিবীর প্রদক্ষিণে ব্যস্ত হতে যাচ্ছে। তবে এই ধূমকেতুর সৌরমন্ডল ঘুরে দেখার আঁচ মার্চ মাসেই পেয়েছিলেন বিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, উত্তর আকাশে খালি চোখে দেখা যাবে নিওওয়াইসকে। জানা গেছে, পাথর, গ্যাস আর বরফে তৈরি আগমনী ধূমকেতু। তার শরীরে রয়েছে পরিমণ্ডল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন