1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি ক্ষমতায় আসলে তেরখাদায় অভুতপূর্ব উন্নয়ন ত্বরান্বিত করা হবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি ক্ষমতায় আসলে তেরখাদায় অভুতপূর্ব উন্নয়ন ত্বরান্বিত করা হবে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:

খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে তেরখাদার জলাবদ্ধ ভুতিয়ার বিল ও বাসুয়াখালী বিলের স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, অবহেলিত তেরখাদার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, নদ নদীসহ সকল প্রকার সমস্যা দূরীভূত করা হবে। জনতার প্রশ্নে কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার সাথে খুলনার সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ভৈরব নদীর উপর সেনেরবাজার- জেলাখানাঘাট নামক স্থানে ব্রিজ নির্মাণ করা হবে। তিনি বলেন, তেরখাদার আভ্যন্তরীণ সড়ক ও খালগুলো পুনঃনির্মাণ ও সংস্কার করে জনগণের সার্বিক সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত তেরখাদা উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের শান্তি ও নিরাপত্তা প্রদান করা হবে। আজিজুল বারী হেলাল আরও বলেন, তেরখাদা অঞ্চলের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তেরখাদার নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে নারীদের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজ মুক্ত তেরখাদা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আজিজুল বারী হেলাল গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে তেরখাদা উপজেলা সদরের ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনতার মুখোমুখি প্রশ্নেত্তোর পর্বে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। বিশিষ্ট উপাস্থাপক দিপ্তী চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের

আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মঞ্জুর হাসান পল্টু, মোঃ আবু সাইদ, কেন্দ্রিয় ছাত্রনেতা পার্থ দেব মন্ডল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, এ্যাড. মোঃ মাসুদ, এ্যাড. এম সবুর, মোঃ. রিয়াজ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মেম্বার কোহিনুর বেগম, যুবনেতা শেখ অহিদ, মোঃ সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, মোঃ রাজু চৌধুরী ও মোঃ সাবু মোল্যা, ছাত্রদলের আহবায়ক মোঃ সাব্বির আহমেদ টগর, মোঃ জামাল মুন্সী, সাবেক ছাত্রনেতা মেহেদী চৌধুরী, শেখ রাজু আহমেদ, মোঃ আল আমিন আমিন, শেখ ইউসুফ আলী, মোঃ মোবাস্কার আলম, এস এম এমদাদুল হক, মোঃ আবুল বাশার, এসকে নাসির আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন