1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চ্যানেল এস'র বর্ষপূর্তি উপলক্ষে কালকিনিতে পালিত হলো নানা আয়োজন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে কালকিনিতে পালিত হলো নানা আয়োজন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান হাকিম,কালকিনি (মাদারীপুর) 

মাদারীপুরের কালকিনিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস,এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চ্যানেল এস’র কালকিনি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সবুজের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিততে কালকিনি মডেল প্রেসক্লাবে কেক কাটা শেষে র‍্যালী করে বর্ষপূর্তি উদযাপন সমাপ্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহবুবা ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আসরাফুর রহমান হাকিম, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, বাংলাদেশ টেলিভিশন ও দেশ রূপান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিক জাফরুল হাসান, সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের সাংবাদিক মা.মা হারুন অর রশিদ, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বি এম হানিফ, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক রনি আহম্মেদ নিপুল, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ রাজু আহম্মেদ, দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাংবাদিক ইশতিয়াক চঞ্চল, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক খন্দকার শামীম হোসাইন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রাজীব আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ রোমান বেপারী, গ্রিন টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি শাওন বল, সপ্তাহিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান হোসেন ইমন এবং বাংলাভিশন টেলিভিশনের ক্যামেরা পার্সন সবার প্রিয় আতিক হাসান।

এ সময় বক্তারা বলেন চ্যানেল এস অল্প সময়ের মধ্যে যে সাফল্য অর্জন করেছে তা আসলেই প্রশংসনীয়। চ্যানেল এস’র স্লোগান “সব কথা সবার কথা” তা প্রমাণ দিয়েছে তাদের নিউজের মাধ্যমে‌। আগামী দিনগুলোতে চ্যানেল এস আরো মান উন্নয়ন করে দর্শকের মন জয় করবে এমনটাই প্রত্যাশা সকলের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন