1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড় সীমান্তে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড় সীমান্তে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড় সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় গরু সহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধামেরঘাট বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার টাকা মূল্যমান একটি ভারতীয় গরু আটক করে। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে শনিবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে আনুমানিক ৭ ঘটিকায় ৫৬ বিজিবির অধীনস্থ বড়বাড়ি বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় বড়দরগা নামক স্থানে অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম (৩৫) কে ভারতীয় একটি গরু (আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ টাকা) সহ আটক করা হয়।

৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে উল্লেখিত দুটি ভারতীয় গরু সহ ১জন চোরাকারবারি কে আটক করা হয়েছে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন