1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট; জরিমানা আদায় ৪৫ হাজার টাকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট; জরিমানা আদায় ৪৫ হাজার টাকা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আল ইমরানঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত মুকসুদপুর থানার বাটিকামারী বাজার এলাকায় এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

চেকপোস্ট চলাকালে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ট্রাকে বহনকৃত মালামাল পরীক্ষা এবং অতিরিক্ত ওভারলোড রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। তবে তল্লাশিতে কোনো অবৈধ দ্রব্য বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন দোকানদারকে সতর্ক করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়। চেকপোস্ট চলাকালে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল এবং ২টি দোকানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন