1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, মানবিক মূল্যবোধ জ্ঞান ও শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নয়নের চরম শেখবে পদার্পন করতে পারেনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ একটি বাসযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে। অজিজুল বারী হেলাল বলেন, বিগত সরকারের আমলে সনাতনীদের জানমালের নিরাপত্তা বলতে কিছুই ছিলো না। তাদের পোষ্য সন্ত্রাসীরা সনাতনীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। চাঁদাবাজি লুটপাটসহ নানা ধরণের নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নত করে একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। আজিজুল বারী হেলাল, সকল সম্প্রদায়ের মানুষের ঐক্য ও পারষ্পারিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করা হবে। তিনি আজ(শুক্রবার) সকাল ১০টার দিকে তেরখাদা উপজেলার কাগদি যুব সংঘের উদ্যোগে আয়োজিত কাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরস্বতি পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুৰী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, গোলাম মোস্তফা ভুট্টোসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন