1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারনায় হাজার হাজার মানুষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারনায় হাজার হাজার মানুষ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেনাপোল সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের প্রচারের প্রথম দিনেই মিছিলে মিছিলে ছেয়ে যায় বন্দরনগরী বেনাপোল।
বৃহস্প্তিবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর বিএনপির আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বেনাপোল বাজারে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল বল্ড ফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায় এবং দলীয় নেতাকর্মীরা ‘হ্যা’ ভোটসহ ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দেয়।মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত
ছিল। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

সমাবেশে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভরত, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, সহ সভাপতি আতিকুজ্জামান সনি, যুগ্ন সাধারন সম্পাদক মেহের উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা মফিজুর রহমান সজন, চেয়ারম্যান হবিবর রহমান হবি, নাসিমুল গনি বল্টু, আহাদ আলী সাবেক পৌর কমিশনার, যুবদলের শার্শা উপজেলা সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, সাধারন সম্পাদক ইমদাদ হোসেন, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন