1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিলেন মৈত্রী মিডিয়ার সাংবাদিকরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিলেন মৈত্রী মিডিয়ার সাংবাদিকরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর।।
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মৈত্রী মিডিয়া সেন্টারের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

ডিসির রুমে যখন মত বিনিময় হচ্ছে

ড. রহিমা খাতুন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন এবং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি’।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: লুৎফুন নাহার নাজিম, সহকারী কমিশনার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আবু-জাহের।

ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন মৈত্রী মিডিয়ার নেত্রীবৃন্দ

এছাড়া মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান, সহ সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সোহাগ, আরিফুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, কার্যকরী সদস্য শাহাদাত হোসেন জুয়েল, সাধারণ সদস্য জুয়েল হোসেন জয় এতে উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তিনি মৈত্রী মিডিয়া সেন্টারের সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৭ জুলাই ড. রহিমা খাতুন মাদারীপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২২তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগ দেন। ড. রহিমা খাতুন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ও জাপান থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি এই প্রথম মাদারীপুরে নারী জেলা প্রশাসক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন