1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপি'র পোলিং এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন, যত কষ্টই হোক না কেন ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এজেন্টদের কোন অবস্থাতেই এক মুহূর্তের জন্যও কেন্দ্রের বাইরে যাওয়া যাবেনা। ভোটের দিন এজেন্টদের সর্বোচ্চ ভূমিকা রাখারও পরামর্শ দেন তিনি।

জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি সফিউর রহমান সফি’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিএনপি’র জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ১২৭টি ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট এর জন্য বিএনপি মনোনীত ১৫’শ ৭০ জন নারী পুরুষ অংশ নেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন