1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী যৌথ অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

‎মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী যৌথ অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি।।
‎মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
‎সোমবার (২০ জানুয়ারি) গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদারীপুর পৌরসভার  চরমুগরীয়া চরখাগদি এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাফিন সরোয়ার, ৩৫ বীর (সা: ব্যাটা:) ও লেফটেন্যান্ট রাশেদ। অভিযানে মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল অংশ নেয়।
‎সেনা সূত্র জানায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান শুরু হয়ে দীর্ঘ তল্লাশি শেষে ভোর ৪টার দিকে অভিযান শেষ হয়। তল্লাশিকালে মাদক বেচাকেনার সুস্পষ্ট আলামত পাওয়া গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ীর মৃত মোশারফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৭),
‎একই পৌরসভার খান বাড়ীর মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭), এবং  ব্যাপারী বাড়ীর মৃত মান্নান ব্যাপারীর ছেলে মো. ইমন ব্যাপারী (২৯)।
‎অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় মোট ৭ হাজার ৪১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩ লাখ ২ হাজার ১৮০ টাকা নগদ, ১০টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, একটি ডেবিট কার্ড এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
‎অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মো. কামরুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
‎মাদারীপুরে সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

LN24BD /Mehedi

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন