1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার টঙ্গিবাড়ী(মুন্সিগঞ্জ)।।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারী সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ওয়াজেদ ওয়াসীফ কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ রানা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাদবর,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,আনসার বিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,সাধারণ সম্পাদক মো. রনী শেখ,যসলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু,হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান সহ
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, সড়ক নিরাপত্তা, আসন্ন কর্মসূচি ও বিশেষ অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন