1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আল ইমরান:

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাহাবুব হাওলাদার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ও মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাহাবুব হাওলাদারের নিজ বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন