1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে কৃষক দলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টঙ্গীবাড়ীতে কৃষক দলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হাসাইল বানারী ইউনিয়ন ও পাচগাও ইউনিয়ন কৃষক দলের যৌথ আয়োজনে শনিবার (১৭ জানুয়ারি ) পাচগাও বালুর মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী।

পাচগাও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন রাড়ীর সভাপতিত্বে ও হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আলি বেপারীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন লাকুরিয়া,পাচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ,সাধারণ সম্পাদক কায়ুম ফকির,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ঢালী সহ কৃষক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি। কৃষকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কৃষক দল সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে কৃষকদের সংগঠিত করে একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন