1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি নামক স্থানে দূরপাল্লার প্রান্তিক বাসের চাপায় মোটর সাইকেল আরোহী শামিম ওসমান (২৫) নামে একজন মারা গেছেন। তিনি নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পাল পাড়ার জহিরুল ইসলামের সন্তান। এই ঘটনায় একিই এলাকার আবুল হোসেনের সন্তান মাকসুদও (২৭) গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

‎জানা যায়, গত শুক্রবার আনুমানিক রাত ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার প্রান্তিক বাসের সাথে সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহী শামিম ওসমান চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে স্থানিয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করেন। এতে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

‎নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় শামীম ওসমান মারা গেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন