1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন- ওবায়দুর রহমান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

সালথায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন- ওবায়দুর রহমান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের সালথায় উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। তিনি সালথা উপজেলার পিসনাইল গ্রামের মৃত বাকা মিয়ার ছেলে। ওবায়দুর রহমান ১০ আগস্ট ২০১৫ সালে নবকাম পল্লী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৬-এ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন।
প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ৯ বার উপজেলার সেরা প্রতিষ্ঠান প্রধান ও ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, এর আগে আমি সালথায় কলেজ পর্যায়ে ৯বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি ও জেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ হয়েছি। এছাড়াও শিক্ষার জন্য বিশেষ অবদান রাখার জন্য ভারত থেকে চারবার সন্মাননা স্মারক পেয়েছি। বাকি জীবন শিক্ষার জন্য কাজ করে যেতে চাই। আমার প্রিয় প্রতিষ্ঠান নবকাম কলেজ সরকারী করণের জন্য আমি আপ্রান চেষ্টা করে যাচ্ছি।

উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সভাপতি এবং প্রভাষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন