1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা ফেস্টুন অপসারণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা ফেস্টুন অপসারণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী আজ রবিবার দিনব্যাপী উপজেলার বারাসাত ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশের একটি দল সাথে নিয়ে বারাসাত ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙ্গানো সকল নির্বাচনী ব্যানার, প্যানাপ্লেক্স, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বিভিন্ন স্পটে প্যানা পোস্টার অপসারণসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না হয় সেক্ষেত্রে জনসাধারণকে অবহিত ও সচেতন করেন। সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, ১১জানুয়ারি দিনব্যাপী বারাসাত ইউনিয়নের সকল ব্যানার, প্যানা ফেস্টুন ও পোস্টার অপসারণ ও নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ করা হয়। নির্বাচনী আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয় সে লক্ষ্যে জনগণকে সচেতন করা হয়। তিনি বলেন, অভিযান চলাকালে কাউকে আটক করা হয় তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে। অভিযান পরিচালনাকালে বারাসাত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, থানা পুলিশ ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন