1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার মুন্সীগঞ্জ সংবাদদাতা:

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি–২০২৫ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মোট ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
সপ্তম থেকে দশম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক এবং নগদ আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সি সিরাজুল হক, কর্পোরেট প্রশিক্ষক ও আবেগিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্ম-যাচাই এবং মানোন্নয়নের লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করছি। উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, গত বছর ১ নভেম্বর জেলার ছয়টি উপজেলায় একযোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মজিবুর টিম্বার অ্যান্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১৩২টি বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির মোট ১,৯৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন