1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট রোডের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড়ে গত সোমবার ভোরে (০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) পিক ভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা পেয়েও কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেনের ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে গত শুক্রনবার রাতে (০৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব) সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা নিয়ে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ সুপারের কঠোর নির্দেশে তদন্ত সাপেক্ষ তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এও জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আনিস মিয়ার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকার লেনদেন হয়েছিলো।

বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিক শেখ মিহাদকে বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, মাদক ও শৃংখলা পরিপন্থী কাজের জন্য দুই জনকে বরখাস্ত করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন