
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানিয় এমপি পদ প্রার্থীদের কাছে নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের ৭ দফা দাবি উল্লেখ্যপূর্বক স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৫) কলেজ শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বিএনপির মনোনিত এমপি পদ প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নান, স্বতন্ত্র পদ প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী নজরুল ইসলাম নজুর কাছে এ স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় কলেজ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন নাদিশা আলম স্বর্ণা, মোঃ জিহাদ, শুভেন্দু চক্রবর্তী শুভ, কামরুল হাসান ইকরাম, জাহিদ হাসান, আবদুল্লাহ আল নোমান, আরিফুল ইসলাম রুবেল, অন্তর, হৃদয় হায়দার, স্বর্ণা আক্তারসহ অন্যান্যরা।
দাবিগুলো হলো,-
১. নবীনগরে অনার্স পরীক্ষা কেন্দ্র আনতে হবে।
২. নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নিজস্ব ২ টি কলেজ বাস বরাদ্দ করতে। হবে।
৩. নবীনগর সরকারি কলেজের শিক্ষক সংকট সমাধানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।
৪. নবীনগর সরকারি কলেজের অনার্সের ৮ টি ডিপার্টমেন্টের প্রায় ১৬০০ শিক্ষার্থীর জনা পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় অনার্সের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই নতুন একটি ভবন নির্মাণ বরাদ্দ করতে হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৫. নবীনগর সরকারি কলেজে অনার্সে সাইন্স সাবজেক্ট সংযুক্ত করতে হবে। কলেজে সায়েন্স সাবজেক্ট একটিও না থাকাই শিক্ষার্থীদের কুমিল্লা ঢাকা গিয়ে উক্ত সাবজেক্ট গুলোতে পড়তে হয়।
৬. অত্র কলেজের দূরবর্তী মেয়েদের জন্য ছাত্রী-নিবাস প্রয়োজন।
৭. শিক্ষার্থীদের হাফ ভাড়া সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করতে হবে।
কলেজ শিক্ষার্থী কামরুল হাসান ইকরাম বলেন, আমাদের উপজেলায় যারা এমপি প্রার্থী হয়েছেন উনাদের কাছে আমাদের নবীনগর সরকারি কলেজের ৭ টি দাবি তুলে ধরেছি। যাতে উনাদের মধ্যে যিনি বিজয়ী হবেন তিনি যেনো তা বাস্তবায়ন করতে পারেন।
