1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শা বাগআঁচড়ায় কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শার্শা বাগআঁচড়ায় কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলামঃ

যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ৬৬৯ খুলনা) এর উদ্যোগে ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে’ শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ৬ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এ মরণোত্তর ভাতা প্রদান করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস নিজ হাতে ৬ জন মৃত মটর শ্রমিকের পরিবারের হাতে নগত ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা তুলে দেন।

এতে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন।

উক্ত মরণোত্তর ভাতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নটির সভাপতি মো. আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু, আবুল কালাম সবুজ, আনিসুর রহমান কিনা, তবিবার ড্রাইভার, রনি, বাহার, জাহাঙ্গীর প্রমূখ।

অনুষ্ঠান শেষে মটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আগামীতেও প্রতিটি মৃত শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন