1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্যবসায়ীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৮ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ব্যবসায়ীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৮

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফঃ

শরীয়তপুরের ডামুড্যায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন বরিশাল র‌্যাব-৮ এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন। তিনি এসময় আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতার তিন আসামি হলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার তিলই গ্রামের বাবুল খানের ছেলে সোহাগ খান (২৮), একই গ্রামের শামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২৪) ও একই উপজেলা মডেরহাটের গুচ্ছগ্রামের সহিদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার তিলই গ্রামের পরেশ দাসের ছেলে খোকন চন্দ্র দাস। তিনি দীর্ঘদিন ধরে একই উপজেলার কেউরভাঙ্গা এলাকায় পল্লি চিকিৎসার পাশাপাশি ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ ও রকেটের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ৩১ ডিসেম্বর রাত ৯টায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার জন্য বের হন। এসময় তার কাছে ছয় লাখ টাকা ছিল।খোকন চন্দ্র সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির সামনে আসতেই আগে থেকে ওত পেতে থাকা আসামিরা ধারালো অস্ত্র দিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে নেয়। পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এসময় খোকন দাস তার জীবন বাঁচাতে পাশে ডোবার পানিতে ঝাঁপিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত পালিয়ে যান।

খোকন দাসকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে মারা যান খোকন।এ ঘটনায় নিহতের বাবা পরেশ দাস বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেন। ওই মামলার তিন আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালান বরিশাল র‌্যাব-৮ ও কিশোরগঞ্জ র‌্যাব-১৪। পরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের বাজিতপুরের পৈলনপুর থেকে শনিবার দিনগত রাত ১টায় তাদের গ্রেফতার করা হয়।বরিশাল র‌্যাব-৮ এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন আরও বলেন, এ ঘটনায় ধারালো চাকু উদ্ধার ও আসামিদের সঙ্গে থাকা একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। আসামিরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন