
শেখ মোঃ ইমরানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে।
নির্বাচনিয় প্রচারণায় মাঠে নামছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী বিশিষ্ট লেখক, কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা।
শনিবার (০৩ জানুয়ারি ) বিকাল ৩ টার সময় কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড় বাজার ও শ্যামবাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় সাধারণ ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করেন নেতাকর্মীরা।
এই গণসংযোগে নেতৃত্ব দেন সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী এবং দৈনিক জনকন্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা বিশিষ্ট লেখক, কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ।
ভোটের মাঠে নারী নেতৃত্বের উপস্থিতি প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সাবরিনা বিনতে আহমেদ বলেন, “সেলিমুজ্জামান সেলিম আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই প্রতিবেশী। তিনি সবসময় সাধরন মানুষের পাশে থাকতে চান। জনগণের সেবক হিসেবেই কাজ করে যেতে চান। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে মুকসুদপুর-কাশিয়ানী আসনের সাধারন মানুষের সেবা করার সুযোগ দিন। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের মুল প্রেরণা।
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার আদায় করতে বিএনপি মাঠে আছে,ভবিষ্যতে থাকবে। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সেলিমুজ্জামান সেলিমের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। পরিবর্তনের প্রত্যাশায় আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান।”
এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম,রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান খাকি, সাধারণ সম্পাদক ইমদাদ,কাশিয়ানী উপজেলা বিএনপি শ্রম বিষায়ক সম্পাদক লাল চান ফকির, কাশিয়ানী মহিলা দলের সভাপতি শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটু ও সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, রাতইল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাবেদ কামালসহ রাতইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।