1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীত চাচার বিরুদ্ধে ভাতিজার লাউ গাছ কেটে ফেলার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়ীত চাচার বিরুদ্ধে ভাতিজার লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ  সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে ভাতিজার রোপণকৃত প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাচার বিরুদ্ধে ভাতিজা টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতকা ইউনিয়নের চর ছটফটিয়া গ্রামে।

শনিবার সকালে সরজমিনে গিয়ে জানাগেছে, ছটফটিয়া গ্রামের নাছির খান এর ছেলে ফারুক খান দীর্ঘদিন ধরে বড় ছটফটিয়া মৌজার খতিয়ান নং ৭০ দাগ নং ৬০ নাল জমির ০.৩৩ একর ভিপি/কেস নং ৯০/৭৭ সরকার হতে লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। এই বছরেও তিনি ওই জমিতে লাউ চাষ করেছিলেন।

ভুক্তভোগী ফারুখ খান বলেন, শুক্রবার রাতেও আমার চাষাবাদ করা লাউ গাছ গুলো ভালো দেখে যাই৷ শনিবার সকালে এসে দেখি আমার প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলে রেখেছে। তিনি আরও বলেন, আমার প্রতিবেশি আমির খান এর ছেলে মজিবুর খান দীর্ঘদিন ধরে আমাদের লিজকৃত জমিটি দখলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে মজিবর খানই লোকজন নিয়ে আমার রোপনকৃত লাউ গাছ কেটে ফেলেছে। এতে কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় মোফাজ্জল খান বলেন,আমরা দীর্ঘদিন ধরেই দেখতেছি নাছির খানের ছেলে ফারুখ খান এই জমিতে চাষাবাদ করে আসছেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মজিবুর খান কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল হক ডাবলু জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন