1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আড়াই ঘন্টা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আড়াই ঘন্টা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফঃ

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীর বিচারের দাবিতে মাদারীপুরের খাগদী বাসস্ট্যান্ডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ওপরে সদর উপজেলার খাগদি বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এসময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের সাধারণ যাত্রী ও চালকরা।

জানা যায়, ওসমান হাদিকে গুলি হত্যার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সরকার ও প্রশাসন। এরই ক্ষোভে ফুসে উঠেছে সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজপথে নেমেছেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের জনগণের আয়োজনে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের খাগদি বাসস্ট্যান্ডে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ আড়াই ঘন্টা যাবত চলে বিক্ষোভ ও অবরোধ। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি নেতাকর্মী, মাদ্রাসা ছাত্র ও স্থানীয় জনগণ। ব্যানার নিয়ে মহাসড়কের মাঝে বসে পড়ে “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ক্ষমতা না জনতা”, ” হাদি কি চায়, আজাদি”, “হাদি হত্যার বিচার চাই”-সহ নানান স্লোগান দেন তারা। এসময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের সাধারণ যাত্রী ও চালকরা। একপর্যায়ে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্বইচ্ছায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাদারীপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক হাফেজ আঃ রহিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রোমান শেখ, যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক সহ-মূখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, যুগ্ম সদস্য সচিব তানভীর, সদস্য আরাফাত উল্লাহ্ সহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন