1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতাঃ

নওগাঁ শহরের আলোচিত হরিজন নুনিয়াপট্টি সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়ে বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযানে ১৬ লিটার ৬০০ মিলিলিটার দেশীয় বাংলা মদ, ৭০ কেজি গাঁজা, ৪৫টি খালি বোতল, ৬৬০টি কর্ক, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনির বাসিন্দা রাহুল (১৯) ও রাজা বাসফোড় (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের বিশেষ টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। প্রথম দফায় ২৫–৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুনরায় অভিযান চালিয়ে মোট ৭০ কেজি গাঁজা ও বাংলা মদ উদ্ধার করা হয়। এসব মাদক নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কয়েকজন আসামি পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে অভিযানের সময় টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ তুলে বিকেলে নুনিয়াপট্টির কিছু বাসিন্দা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, উদ্ধারকৃত সব মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বৈধ মালামাল ফেরত দেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন