1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুবদল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন জনপ্রিয় তরুন নেতা সুমন মন্ডল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

যুবদল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন জনপ্রিয় তরুন নেতা সুমন মন্ডল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠ‌নিক সম্পাদক ত‌হিদুল আ‌মিন মন্ডল সুমন সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে তিনি স্বপদ ফিরে পেলেন।

বুধবার (১৭ডিসেম্বর) বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ০৬ মে গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠ‌নিক ত‌হিদুল আ‌মিন মন্ডল সুমনকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। দেড় বছর পর আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে আগের পদ ফিরে পেয়েছেন তিনি।

ত‌হিদুল আ‌মিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার হো‌সেনপুর ইউ‌নিয়‌নের মধ‌্যরামচন্দ্রপুর গ্রামের মোঃ রুহুল আ‌মিন মন্ডলের ছেলে। তার বড় বোন পলাশবাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বড় ভাই বর্তমান ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উ‌ল্লেখ‌্য, দলীয় সিন্ধান্ত অমান‌্য ক‌রে পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে অংশগ্রহ‌ণের সু‌নি‌দিষ্ট অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে দলীয় গঠনতন্ত্র মোতা‌বেক বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদ‌ল গাইবান্ধা জেলা যুবদল থে‌কে সদস‌্য পদসহ জেলা সহ সাংগঠ‌নিক পদ থে‌কে প্রাথ‌মিকভা‌বে তা‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন