1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাই চুরি  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাই চুরি 

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাই চুরি হয়েছে।

(১৭ডিসেম্ব বুধবার) উপজেলার ঘোনাপাড়া বাজারে আবিদ এন্টারপ্রাইজ -২ নামে একটি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর (বুধবার) অফিসে আসেন ব্যাংকে কর্মরত অফিসার সহ অন্যান্য কর্মচারীরা। তারা ব্যাংকের ভিতরে প্রবেশ করে দেখেন সব টেবিলের তালাগুলো ভাঙ্গা এবং কাগজপত্র অগোছালো সহ ক্যাশ কাউন্টারের পিছনে থাকা জানালার গ্রিল কাটা।

এ সময় তারা শাখার প্রোপাইটার হাসমত শেখ কে মুঠোফোন মাধ্যমে বিষয়টি জানান, পরে তিনি ব্যাংকে আসেন। এরপরে তারা ব্যাংকে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পান। রাত ৩.৩০ মিনিটের সময় একটি লোক ব্যাংকের ক্যাশ কাউন্টারের ভিতরে তালা ভেঙ্গে সেখানে থাকা নগদ টাকা নিচ্ছেন।

এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন ব্যাংক থেকে নগদ  ১২০,০০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নয়টি চেক নিয়ে চোর চলে যায়।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং  তিনি জানান, সিসিটিভি  ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হইবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন