1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভসূচনা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে মুক্তিযুদ্ধ স্মৃতি স্মম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার রশিদুল বারি, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারোয়ার আলম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

পরে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন, দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য), বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান, এছাড়াও বাদ জোহর এবং সুবিধামত সময় জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে উপজেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন