1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে গুলাগুলির ঘটনায় মামলা, গ্রেফতার ৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নবীনগরে গুলাগুলির ঘটনায় মামলা, গ্রেফতার ৫

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের কালী বাড়ী মোড়ে গত শুক্রবার (১২-১২-২৫) সন্ধ্যায় বিচার সালিশিতে বাক-বিতন্ডাকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

জানা যায়, জোহারা বেগম বাদী হয়ে ১০ জনসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে শনিবার (১৩-১২-২৫) সকালে অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নবীনগর সদরের বিজয় পাড়ার সেলিম মিয়ার ছেলে জুবায়ের মুন্সি (১৮), টিএনটি পাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে আহসান উল্লাহ(৪৪), টিএনটি পাড়ার দুদু মিয়ার ছেলে মো. জসীম উদ্দিন (৬০), উত্তর পাড়ার নুরে আলমের ছেলে জাহিদ মিয়া (১৮) ও নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি মধ্যপাড়ার হাজী মতিউর রহমানের ছেলে আতাউর রহমান (৪৭) বলে জানা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন