1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

আজ ৮ই ডিসেম্বর পলাশবাড়ী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আট দিন আগেই পলাশবাড়ী পাক হানাদার মুক্ত হয়। আর সেদিন ৮ই ডিসেম্বর আজকের গাইবান্ধা জেলার ছোট্ট উপজেলা শত্রু মুক্ত বা স্বাধীন হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৮ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮ই ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদে স্মৃতিচারণে আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পবিত্র কোরআন তিলাওয়াত করেন,মোজাম্মেল হক।

এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক নুর আলম সরকার,পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, খবরবাড়ী.কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,প্রবীণ বিএনপি নেতা মুনসুর আলী সরকার মন্টু প্রমুখ।

এছাড়াও,সাংবাদিক আরিফ উদ্দিন,এসআই হাবিব,আশরাফুল আলম,মামুন শেখ,লাবুনী আক্তার, সাগর রাখু সহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা,১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা ও ত্যাগের কথা,পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে পলাশবাড়ীকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন তাদের অবদানের কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সেইসাথে আগামীতে যেন সরকারিভাবে পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৮ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবসটি পালন করা হয় সেজন্য পলাশবাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মিথুন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন