1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শনিবার ৫ ঘন্টার জন্য বিদ্যুৎবিহীন থাকবে পুরো গোপালগঞ্জ জেলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শনিবার ৫ ঘন্টার জন্য বিদ্যুৎবিহীন থাকবে পুরো গোপালগঞ্জ জেলা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান:

নতুন ট্রান্সফরমার কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন সকল এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(অঃদাঃ) গোলাম ফারুক মীর ও  ডিজিএম (সদর-কারিগরী) প্রকৌশলী কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, পিজিসিবি কর্তৃক গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রে নতুন ট্রেন্সফরমার কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামী শনিবার সকাল ৭টা ৩০মি. থেকে দুপুর ১২টা ৩০মি. পর্যন্ত গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তারা আরও জানিয়েছেন, কাজের স্বার্থে যে কোন সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বিধায় বৈদ্যুতিক লাইন স্পর্শ বা লাইনের সংস্পর্শে থাকা গাছ-পালা না কাটার জন্য সকলকে অনুরোধও জানান।

উন্নয়ন কাজের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন