
মোঃ আরিফুল ইসলাম:
যশোরের শার্শার ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং এতিমদের মাঝে একটি খাসি ছাগল দান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪ টার সময় ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫নং ওয়ার্ডের রামপুর প্রাইমারি স্কুলের মাঠে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ ও আহম্মেদ আলী শাহিন,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,
ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী,
উলাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জমাত আলী মেম্বার, সহ সভাপতি শামসুর রহমান বিষে,উপজেলা বিএনপির সদস্য সাইফুর রহমান মিলন,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস,ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ন-আহবায়ক মোহাইমেনুল সাগর,
বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন,মীর আলম, বেনাপোল পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন,যুবদল নেতা লালটু বিশ্বাস, যুবদল নেতা আশানুর রহমান,স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্রদল সহ ০৯নং উলাশী ইউনিয়ন বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
এ দোয়া মাহফিলে হাজার হাজার মানুষ ও বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করেন।
