1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

মাদারীপুরে হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফ হাফিজঃ

মাদারীপুরে একটি হাসপাতালের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষনিক সবধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকপাড়ে বাবু চৌধুরী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিস্কার করতে যান। এসময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পান তিনি। তাৎক্ষণিক সাথী ক্লিনিকের রিসিপশনে ফোন দিয়ে জানালে শিশুটিকে উদ্ধার করে ক্লিনিক কতৃপক্ষের লোকজন। পরে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত সেবিকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষনিক সেবা প্রদান করায় উন্নতির দিকে যাচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, শিশুটির মা-বাবার পরিচয় খুঁজতে এরইমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন