1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা সৃষ্টির অন্যতম রূপকার পতিত আওয়ামী লীগের প্রধান দোসর কৃষকলীগ নেতা সেলিম মেম্বার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছে না প্রশাসন-জনমনে প্রশ্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা সৃষ্টির অন্যতম রূপকার পতিত আওয়ামী লীগের প্রধান দোসর কৃষকলীগ নেতা সেলিম মেম্বার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছে না প্রশাসন-জনমনে প্রশ্ন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতাঃ

পতিত ও নিষিদ্ধ সংগঠন স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম প্রধান দোসর জামালপুর সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহিদুল হক সেলিম ওরফে সেলিম মেম্বার এখনও প্রকাশ্যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেও তাকে আজও গ্রেফতার করেনি জামালপুরের পুলিশ প্রশাসন। এ নিয়ে জামালপুরবাসীর মনে নানা ধরনের সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে আওয়ামী ত্রাস সেলিম মেম্বার আজও গ্রেফতার না হওয়ায় তার মাধ্যমেই দেশ ও এলাকা থেকে পলাতক আওয়ামী লীগের ওয়ান্টেড নেতৃবৃন্দ সরকার ও রাষ্ট্রবিরোধী নানা এজেন্ডা বাস্তবায়ন করছে। শুধু তাই নয় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর সে জামালপুরে তার অর্থায়ন ও ইন্ধনে রায় বিরোধী মিছিল পর্যন্ত করিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। আশ্চর্যের বিষয় হলো সে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ থাকলেও আমলে নিচ্ছেনা প্রশাসন। বিভিন্ন সূত্রে জানা গেছে তার কাছে মজুদ রয়েছে দেশীয় ও বিদেশী বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্রসহ অস্ত্রধারী বিশাল নিজস্ব পেটোয়া বাহিনী ও অবৈধ অর্থের পাহাড়। এগুলোকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনকে পন্ড ও সরকারকে বেকায়দায় ফেলতে সে গোপনে নানা প্রকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ থাকলেও এখনও তাকে গ্রেফতার না করায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। নতুন পুলিশ সুপার যোগদান করায় জামালপুরবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। তাই তার কাছে আওয়ামী প্রেতাত্মা পাথালিয়া নিবাসী জাহিদুল হক সেলিম ওরফে সেলিম মেম্বারকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন জামালপুরবাসী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন