1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদাসহ বিভিন্ন স্থানে যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

তেরখাদাসহ বিভিন্ন স্থানে যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:

যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক ছাত্রদলের সভাপতি পারভেজ মল্লিক এর উদ্যোগে খুলনার তেরখাদা ইখড়ি আল মুহিত হিফজখানা, এতিমখানা ও নুরানী মাদ্রাসায় ও দিঘলিয়া রূপসার কয়েকটি মাদ্রাসাও এতিমখানায় বি এনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং ভূমিকম্প থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য খতমে কুরআন ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, মোঃ রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, মোঃ গোলজার আলম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ এনামুল হক ও মোঃ আজিজুর রহমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন