1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে নবাগত  পুলিশ সুপার -এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কুড়িগ্রামে নবাগত  পুলিশ সুপার -এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল:

২৯নভেম্বর ২০২৫, শনিবার বিকালে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।

এরই ধারাবাহিকতা কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক সহ সকল প্রকার অপরাধ দমনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার সকল সম্মানিত নাগরিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে কুড়িগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সকলের সহোযোগিতা কামনা করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিক ও পুলিশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ জনসব মোঃ আলমগীর হোসেন, ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান ও টিআই প্রশাসন জনাব মোঃ মন্জুর হোসেন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন