1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফ হাফিজ :

মাদারীপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার এহতেশামুল হক। রোববার (৩০ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শেখ সাব্বির হোসেন, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, ডিআই-১ আশফাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সভায় মাদারীপুরের নবাগত পুলিশ সুপার এহতেশামুল হক তার বক্তব্যে বলেন, এই জেলায় সুবিধা অসুবিধা বুকে ধারণা করেই কাজ করতে হবে। আমাদের তো পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নাই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাদের জেলায় আমরা ফরেনার বাইরে থেকে এসেছি। এই জেলাকে কিভাবে আরও সুন্দর, উন্নত, সুশৃঙ্খল ও দুর্নীতি মুক্ত করা যায় এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়াসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন