1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার:
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর ) বেলা ১১টায় সংগঠনটির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ট্যালেন্টপুলে ছয়জন ও সাধারণ গ্রেডে ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুইটি ট্যালেন্টপুল সহ ৩৪ জন, সিরাজদিখানে একটি ট্যালেন্টপুল সহ ৩০জন , লৌহজংয়ে ২৫ জন, টঙ্গীবাড়ীতে দুইটি ট্যালেন্টপুল সহ ২৪ জন, গজারিয়ায় একটি ট্যালেন্টপুলসহ ২১ জন এবং শ্রীনগর উপজেলার ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন। এদিকে সাধারণ গ্রেডে ১১টি বৃত্তি নিয়ে জেলায় প্রথম হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

গত ১লা নভেম্বর ছয়টি উপজেলায় এক যোগে মজিবুর টিম্বার এন্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ পরীক্ষার আয়োজন করে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।

এ বছর জেলার ১৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন। ৮০ নম্বরে নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ জেলা ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী, সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণির সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে সাড়ে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণির সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন