1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে পরিবহনের ধাক্কায় ঝরে গেল তাজা একটি প্রাণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কালকিনিতে পরিবহনের ধাক্কায় ঝরে গেল তাজা একটি প্রাণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রনি আহম্মেদ নিপুল:

মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় মোঃ রাকিব মোল্লা-(২০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় রবিন মোল্লাসহ কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার সন্ধ্যায় কালকিনি-সাহেবরামপুর সড়কের ঠাকুরবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের সাহাবদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রাকিব মোল্লা ও তার বন্ধু রবিন মোল্লা মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কালকিনির উদ্দেশ্যে রওনা দেন। তারা কালকিনি-সাহেবরামপুর সড়কের ঠাকুরবাড়ি নামক স্থানে আসলে প্রথমে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। পরে উল্টো দিক থেকে আসে একটি সার্বিক পরিবহন তাদেরকে পুনরায় ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিব মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন