1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের পক্ষে জাগছে জনতার ঢেউ, কাইচাইলে নির্বাচনী প্রস্তুতি সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের পক্ষে জাগছে জনতার ঢেউ, কাইচাইলে নির্বাচনী প্রস্তুতি সভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শরিফুল হাসান,ফরিদপুর।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্রস্তুতি সভা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের পোড়াদিয়া বাজারে ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও মাঠে থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জয়নাল মাতুব্বর এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ও যুবদল নেতা রাজু তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ।

এসময় আরও উপস্থিত ছিলেন,

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জুয়েল মুন্সি সুমন,

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হেলালউদ্দিন হেলাল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরিফ, উপজেলা কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক রসমত মাতুব্বর, মিজানুর রহমান মুক্ত, স্বেচ্ছাসেবক দল নেতা নাসিম মাহমুদ সাব্বু, ইখলাস মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নিরু মিয়া,  গিয়াস মিয়া, ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি নজরুল মিয়া, যুবদল নেতা আবু তাহের রানা, খালিদ হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকল নেতাকর্মীকে মাঠে থাকতে হবে এবং ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন